সুনানে ইবনে মাজাহ: হাদিস ১৪৭৩
৬. জানাযাহ
سنن ابن ماجه
০/১২ পরিচ্ছেদঃ
উমার (রাঃ)-এর সম্মান
১৪৭৩
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَنْبَأَنَا هِشَامُ بْنُ سَعْدٍ عَنْ حَاتِمِ بْنِ أَبِي نَصْرٍ عَنْ عُبَادَةَ بْنِ نُسَيٍّ عَنْ أَبِيهِ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ خَيْرُ الْكَفَنِ الْحُلَّةُ
উবাদাহ ইবনুস-সামিত (রাঃ)থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, উত্তম কাফন হলো হুল্লাহ (চাদর)। [১৪৭২]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৪৭২] আবূ দাউদ ৬১৫৬ মিশকাত ১৬৪১। তাহকীক আলবানীঃ যঈফ। হিশাম বিন সা'দ সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তার মুখস্তশক্তি দুর্বল। আবু হাতিম আর-রাযী বলেন, তার হাদিস গ্রহন করা যায় কিন্তু দলীলযোগ্য নয়। ২. হাতিম বিন আবু নাদর সম্পর্কে ইবনুল কাত্তান বলেন, তিনি অপরিচিত। ৩. নুসায় সম্পর্কে ইমামগণ বলেন, তিনি মাজহুল বা অপরিচিত।