সুনানে ইবনে মাজাহ: হাদিস ১৫১৮
৬. জানাযাহ
سنن ابن ماجه
০/২৯ পরিচ্ছেদঃ
জারীর বিন আবদুল্লাহ আল-বাজালী (রাঃ)-এর সম্মান
১৫১৮
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ عَنْ صَالِحِ بْنِ عَجْلَانَ عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ قَالَتْ وَاللهِ مَا صَلَّى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عَلَى سُهَيْلِ ابْنِ بَيْضَاءَ إِلَّا فِي الْمَسْجِدِ
قَالَ ابْن مَاجَةَ حَدِيثُ عَائِشَةَ أَقْوَى.
আয়িশাহ্ (রাঃ)থেকে বর্ণিতঃ
আল্লাহ্র শপথ! রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সুহায়ল বিন বাইদার জানাযার সালাত মসজিদেই পড়েছেন। ইবনু মাজাহ (রহঃ) বলেন, আয়িশাহ্ (রাঃ) বর্ণিত হাদীসটি সনদের দিক থেকে অধিকতর শক্তিশালী। [১৫১৭]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৫১৭] মুসলিম ৯৭৩, তিরমিযী ১০৩৩, নাসায়ী ১৯৬৭, ১৯৬৮, আবূ দাউদ ৩১৮৯, ৩১৯০, আহমাদ ২৩৯৭৭, ২৪৪৯৩, ২৪৮২৯. ২৫৭১৩, মুয়াত্তা মালেক ৫৩৮ তাহকীক আলবানীঃ সহীহ।