hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ১৫২৭

৬. জানাযাহ

سنن ابن ماجه

০/৩২ পরিচ্ছেদঃ

ইবনু আব্বাস (রাঃ) –এর সম্মান

১৫২৭
সুনানে ইবনে মাজাহ
নির্ণীত নয়
- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ أَبِي رَافِعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ امْرَأَةً سَوْدَاءَ كَانَتْ تَقُمُّ الْمَسْجِدَ فَفَقَدَهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فَسَأَلَ عَنْهَا بَعْدَ أَيَّامٍ فَقِيلَ لَهُ إِنَّهَا مَاتَتْ قَالَ فَهَلَّا آذَنْتُمُونِي فَأَتَى قَبْرَهَا فَصَلَّى عَلَيْهَا
আবূ হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
এক কৃষ্ণকায় নারী মসজিদে নববীতে ঝাড়ু দিত। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে দেখতে না পেয়ে কয়েকদিন পর তিনি তার সম্পর্কে জিজ্ঞাসা করেন। তাঁকে জানানো হল যে, সে মারা গেছে। তিনি বললেন, তোমরা কেন আমাকে অবহিত করোনি? অতঃপর তিনি তার কবরের পাশে আসেন এবং তার জানাযার সলাত আদায় করেন। [১৫২৬]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৫২৬] সহীহুল বুখারী ৪৫৮, ৪৬০, ১৩৩৭, মুসলিম ৯৫৬, আবূ দাউদ ৩২০৩, আহমাদ ৮৪২০ ইরওয়াহ ৩/১৮৪। তাহকীক আলবানীঃ সহীহ.