hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ১৫৭৯

৬. জানাযাহ

سنن ابن ماجه

১/৫১ পরিচ্ছেদঃ

মাথা মাসহ করা

১৫৭৯
সুনানে ইবনে মাজাহ
হাসান হাদিস
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللهِ مَوْلَى الصَّهْبَاءِ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ عَنْ أُمِّ سَلَمَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم {وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ} قَالَ النَّوْحُ
উম্মু সালামাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর বরাতে বলেন, “তারা উত্তম কাজে তোমাদের অমান্য করবে না।”(সূরা মুমতাহিনাঃ ১২) এর অর্থ ‘বিলাপ করবে না।’ [১৫৭৭]

তাহকীক আলবানীঃ হাসান, তা’লীক ইবনু মাজাহ।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৫৭৭] তিরমিযী ৩৩০৭ তাহকীক আলবানীঃ হাসান, তা’লীক ইবনু মাজাহ। উক্ত হাদিসের রাবী শাহর বিন হাওসাব সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও ইয়াকুব বিন সুফইয়ান এবং আল-আজালী বলেন, তিনি সিকাহ। শু'বাহ ইবনুল হাজ্জাজ তাকে বর্জন করেছেন। আহমাদ বিন হাম্বল ও আবু হাতিম আর-রাযী বলেন, কোন সমস্যা নেই।