hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ১৬০১

৬. জানাযাহ

سنن ابن ماجه

১/৫৬ পরিচ্ছেদঃ

দু’ পায়ের পাতা ধৌত করা

১৬০১
সুনানে ইবনে মাজাহ
হাসান হাদিস
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنِي قَيْسٌ أَبُو عُمَارَةَ مَوْلَى الْأَنْصَارِ قَالَ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ يُحَدِّثُ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ مَا مِنْ مُؤْمِنٍ يُعَزِّي أَخَاهُ بِمُصِيبَةٍ إِلَّا كَسَاهُ اللهُ سُبْحَانَهُ مِنْ حُلَلِ الْكَرَامَةِ يَوْمَ الْقِيَامَةِ
আমর বিন হাযম (রাঃ)থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তি তার মু’মিন ভাইকে তার বিপদে সান্ত্বনা দিবে, আল্লাহ্‌ তা’য়ালা কিয়ামাতের দিন তাকে সম্মানের পোশাক পরাবেন। [১৫৯৯]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৫৯৯] ইরওয়াহ ৭৬৪, সহীহায় নতুন ছাপা ১৯৫। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী খালিদ বিন মাখলাদ সম্পর্কে আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি সত্যবাদী কিন্তু শীয়া মতাবলম্বী। ইবনু আদী বলেন, তার ব্যাপারে কোন সমস্যা নেই। ২. কায়স আবু উমারাহ সম্পর্কে ইমাম যাহাবী তাকে সিকাহ বলেছেন। ইমাম বুখারী বলেন, তার ব্যাপারে সমালোচনা রয়েছে। আল উকায়লী তাকে দুর্বল বলেছেন।