hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ১৬৩৩

৬. জানাযাহ

سنن ابن ماجه

১/৬৫ পরিচ্ছেদঃ

আগুনের তাপে পরিবর্তিত জিনিস আহারের পর উযু করা

১৬৩৩
সুনানে ইবনে মাজাহ
দুর্বল হাদিস
حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ أَنْبَأَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ الْعِجْلِيُّ عَنْ ابْنِ عَوْنٍ عَنْ الْحَسَنِ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَإِنَّمَا وَجْهُنَا وَاحِدٌ فَلَمَّا قُبِضَ نَظَرْنَا هَكَذَا وَهَكَذَا
উবাই বিন কা’ব (রাঃ)থেকে বর্ণিতঃ
আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে থাকা আবস্থায় আমাদের দৃষ্টি ছিলো একই দিকে (তার দিকে)। তাঁর ইন্তিকালের পর আমরা (আস্থির হয়ে) এদিক সেদিক দৃষ্টি দিতে লাগলাম (এখন কী করবো) [১৬৩১]

তাহকীক আলবানীঃ দঈফ, হাসান বাসরীর আনআনাহ বর্ণনা করার কারণে।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৬৩১] তাহকীক আলবানীঃ যঈফ, হাসান বাসরীর আনআনাহ বর্ণনা করার কারণে। উক্ত হাদিসের রাবী আবদুল ওয়াহহাব বিন আতা আল-ইজলী সম্পর্কে সালিহ জাযারাহ তাকে সিকাহ বললেও ইমাম বুখারী বলেন, হাদিস বিশারদগণ বলেন, তিনি নির্ভরযোগ্য নন। ইমাম নাসাঈ বলেন, তিনি গায়র সিকাহ।