সুনানে ইবনে মাজাহ: হাদিস ১৭২৪
৭. সিয়াম বা রোজা
سنن ابن ماجه
০/৩৭ পরিচ্ছেদঃ
যে ব্যক্তি কুরআন মাজীদ শিক্ষা করে এবং তা শিক্ষা দেয় তার সম্মান
১৭২৪
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جُبَيْرِ بْنِ شَيْبَةَ عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادِ بْنِ جَعْفَرٍ قَالَ سَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ وَأَنَا أَطُوفُ بِالْبَيْتِ أَنَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ صِيَامِ يَوْمِ الْجُمُعَةِ قَالَ نَعَمْ وَرَبِّ هَذَا الْبَيْتِ
মুহাম্মাদ বিন আব্বাদ বিন জা’ফর (রহঃ)থেকে বর্ণিতঃ
আমি আল্লাহ্র ঘর তাওয়াফকালে জাবির বিন আবদুল্লাহ্ (রাঃ) কে জিজ্ঞেস করলাম, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি জুমুআর দিন সিয়াম রাখতে নিষেধ করেছেন? তিনি বলেন, হাঁ, এই ঘরের প্রভুর শপথ! [১৭২৪]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৭২৪] সহীহুল বুখারী ১৭২৬, ১৯৮৪, মুসলিম ১১৪৩, আহমাদ ১৩৭৪০, ১৩৯৪৩, দারেমী ১৭৪৮, সহীহাহ ৩/১১। তাহকীক আলবানীঃ সহীহ।