hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ১৭৫৯

৭. সিয়াম বা রোজা

سنن ابن ماجه

১/৫১ পরিচ্ছেদঃ

মাথা মাসহ করা

১৭৫৯
সুনানে ইবনে মাজাহ
সহিহ হাদিস
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ سُفْيَانَ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَطَاءٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ جَاءَتْ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللهِ إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمٌ أَفَأَصُومُ عَنْهَا قَالَ نَعَمْ
বুরায়দাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
এক মহিলা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বললো, হে আল্লাহ্‌র রসূল! আমার মা তার যিম্মায় সিয়াম রেখে মারা গেছেন। আমি কি তার পক্ষ থেকে সিয়াম রাখবো? তিনি বলেন, হাঁ। [১৭৫৯]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৭৫৯] মুসলিম ১১৪৯, তিরমিযী ৬৬৭, ৯২৯, আবূ দাউদ ১৬৫৬, ২৮৭৭, ৩৩০৮, আহমাদ ২২৪৪৭, ২২৪৬২, ২২৫২৩, ২২৫৪৫, সহীহ আবী দাউদ ২৫৬১। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আবদুল্লাহ বিন আতা সম্পর্কে আবুল ফাতহ আল-আযদী বলেন, তিনি মিথ্যা বলার অভিযগে অভিযুক্ত। ইমাম তিরমিযি বলেন, তিনি আহলে ইমমের নিকট নির্ভরযোগ্য। আহমাদ বিন শু'আয়ব আন-নাসাঈ বলেন, তিনি দুর্বল, তিনি নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল ও তাদলীস করেন। ইমাম যাহাবী তাকে সত্যবাদী বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৪২৯, ১৫/৩১১ নং পৃষ্ঠা)