hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ১৮২৩

৮. যাকাত

سنن ابن ماجه

০/২০ পরিচ্ছেদঃ

আবদুল্লাহ্‌ বিন মাসঊদ (রাঃ)- এর সম্মান

১৮২৩
সুনানে ইবনে মাজাহ
হাসান হাদিস
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ وَسَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى عَنْ أَبِي سَيَّارَةَ الْمُتَعِيُّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللهِ إِنَّ لِي نَحْلًا قَالَ أَدِّ الْعُشْرَ قُلْتُ يَا رَسُولَ اللهِ احْمِهَا لِي فَحَمَاهَا لِي
আবূ সায়্যারাহ আল-মুতা-ঈ-য়্যু (রাঃ)থেকে বর্ণিতঃ
আমি বললাম, হে আল্লাহ্‌র রসূল! আমার মধু আছে। তিনি বলেন, এক-দশমাংশ (উশর) আদায় করো। আমি বললাম, হে আল্লাহ্‌র রসূল! ভূমিটি আমাকে খাস জমি হিসাবে দান করুন। অতএব তিনি আমাকে তা খাস হিসাবে দান করলেন। [১৮২৩]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৮২৩] আহমাদ ১৬৬০৩, বায়হাকী ৪/১২১ তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী সুলায়মান বিব মুসা সম্পর্কে আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি সিকাহ। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি একজন ফকিহ ছিলেন। আতা বিন আবু রাবাহ বলেন, তিনি শামের যুককদের নেতা ছিলেন। ইমাম বুখারী তাকে মুনকার বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৫৭১, ২৩/৯২ নং পৃষ্ঠা)