সুনানে ইবনে মাজাহ: হাদিস ১৮৬৮
৯. বিবাহ
سنن ابن ماجه
০/১০ পরিচ্ছেদঃ
তাকদীর (রাঃ) ভাগ্যলিপির বর্ণনা
১৮৬৮
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا يَخْطُبْ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ
ইবনু উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "কোন ব্যক্তি যেন তার ভাইয়ের বিবাহের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয়। " [১৮৬৮]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৮৬৮] সহীহুল বুখারী ৫১৪২, মুসলিম ১৪১২, তিরমিযী ১২৯২, নাসায়ী ৩২৩৮, ৩২৪৩, আবূ দাউদ ২০৮১, আহমাদ ৪৭০৮, ৪৯৯০, ৪৯৯৮, ৬০২৪, ৬০৫২, ৬১০০, ৬২৪০, ৬৩৭৫, মুয়াত্তা মালেক ১১১২, দারেমী ২১৭৬, সহীহ আবী দাউদ ১৮১৫, সহিহাহ ১০৩০। তাহকীক আলবানীঃ সহীহ।