hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ২১২১

১১. কাফফারা সমূহ

سنن ابن ماجه

০/১৪ পরিচ্ছেদঃ

আলী বিন আবী তালিব (রাঃ)-এর সম্মান

২১২১
সুনানে ইবনে মাজাহ
সহিহ হাদিস
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يَمِينُكَ عَلَى مَا يُصَدِّقُكَ بِهِ صَاحِبُكَ ‏"‏ ‏.‏
আবূ হুরায়রাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমার প্রতিপক্ষ তোমার শপথে আস্থা স্থাপন করলে সেটাই হবে তোমার শপথের ভিত্তি। [২১২১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[২১২১] ইবনু মাজাহ ২১২০, মুসলিম ১৬৫৩, তিরমিযী ১৩৫৪, আবূ দাউদ ৩২৫৫,আহমাদ ৭০৭৯, ৮১৭৮, দারেমী ২৩৪৯। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আবদুল্লাহ বিন আবু আলিহ সম্পর্কে আবুল ফাতহ আল-আযদী বলেন, তিনি তার পিতা থেকে হাদিস বর্ণনা করেছেন যা তার হাদিসের অনুসরণ করা যাবে না। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি তার পিতা থেকে এককভাবে হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী বলেন, তিনি মুনকার তথা কুফুরী নয় এমন কওলী বা আমলী কোন ফিসক এর সাথে জড়িত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৩৩৮, ১৫/১১৬ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহিহ কিন্তু আবদুল্লাহ বিন আবু সালিহ এর কারণে সানাদটি হাসান। হাদিসটির ৬৪ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে ১ টি জাল, ১২ টি অধিক দুর্বল, ২৬ টি দুর্বল, ১৪ টি হাসান, ১১ টি সহিহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ মুসলিম ১৬৫৪, তিরমিযি ১৩৫৪, আবু দাউদ ৩২৫৫, দারিমী ২৩৪৯, আহমাদ ৭০৭৯, ৮১৭৮, দারাকুতনী ৪২৬৯, মুসান্নাফ আব্দুর রাযযাক ১৬০২২, শারহুস সুন্নাহ ২৫১৪, ২৫১৫, আল-ফাওয়াইদ ৯৭১।