তাহকীক আলবানীঃ বানোয়াট।
সুনানে ইবনে মাজাহ: হাদিস ২১৫২
১২. ব্যবসা-বাণিজ্য
سنن ابن ماجه
০/৫ পরিচ্ছেদঃ
যে ব্যক্তি সজ্ঞানে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নামে মিথ্যা বর্ণনা করে
২১৫২
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ هَارُونَ، عَنْ هَمَّامٍ، عَنْ فَرْقَدٍ السَّبَخِيِّ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " أَكْذَبُ النَّاسِ الصَّبَّاغُونَ وَالصَّوَّاغُونَ " .
আবু হুরায়রাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, লোকদের মধ্যে অধিক মিথ্যাবাদী হল কাপড়ে রংকারী এবং অলংকার নির্মাতারা। [২১৫২]
তাহকীক আলবানীঃ বানোয়াট।
তাহকীক আলবানীঃ বানোয়াট।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[২১৫২] আহমাদ ৯০৪১, যইফাহ ১৪৪। তাহকীক আলবানীঃ বানয়াট। উক্ত হাদিসের রাবী আমর বিন হারুন সম্পর্কে আবু জা'ফার আল-উকায়লী বলেন, তিনি দুর্বল। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু যুরআহ আর-রাযী বলেন, মানুষ তার হাদিস বর্জন করেছে। আহমাদ বিন সালেহ আল-জায়লী বলেন, তিনি দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৩১৭, ২১/৫২০ নং পৃষ্ঠা) ২. ফারকাদ আস-সাখাবী সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম তাকে দুর্বল বলেছেন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। আবু যুরআহ আর-রাযী তাকে দুর্বল হিসেবে উল্লেখ করেছেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস গ্রহনে শিথিল ও হাদিস বর্ণনায় অধিক ভুল করেন ইয়াকুব বিন শায়বাহ বলেন, তিনি হাদিস বর্ণনায় অধিক দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৭১৫, ২৩/১৬৪ নং পৃষ্ঠা)