সুনানে ইবনে মাজাহ: হাদিস ২১৬
০. ভূমিকা
سنن ابن ماجه
০/৩৭ পরিচ্ছেদঃ
যে ব্যক্তি কুরআন মাজীদ শিক্ষা করে এবং তা শিক্ষা দেয় তার সম্মান
২১৬
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنْ أَبِي عُمَرَ، عَنْ كَثِيرِ بْنِ زَاذَانَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَنْ قَرَأَ الْقُرْآنَ وَحَفِظَهُ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ وَشَفَّعَهُ فِي عَشَرَةٍ مِنْ أَهْلِ بَيْتِهِ كُلُّهُمْ قَدِ اسْتَوْجَبُوا النَّارَ " .
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[২১৪] তিরমিযী ২৯০৫, আহমাদ ১২৭১। তাহক্বীক্ব আলবানী: খুবই দুর্বল। তাখরীজ আলবানী: মিশকাত ২১৪১, তালীকুল রগীব ২/২১০। উক্ত হাদিসের রাবী ১. আবু উমার সম্পর্কে ওয়াকী ইবনুল জাররাহ সিকাহ বললেও আহমাদ বিন হাম্বল বলেন, তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য। ইয়াহইয়া বিন মাঈন বলেন তিনি মিথ্যুক। আলী ইবনুল মাদীনী তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইমাম বুখারী তাকে প্রত্যাখ্যান করেছেন। ২. কাসীর বিন যাযান সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন আমি তাকে চিনি না। আবু হাতিম ও আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। আল আযদী বলেন, তার ব্যাপারে সমালোচনা রয়েছে। ইমাম যাহাবী বলেন তার থেকে দলীল গ্রহণযোগ্য নয়।