hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ২২০৬

১২. ব্যবসা-বাণিজ্য

سنن ابن ماجه

০/২৯ পরিচ্ছেদঃ

জারীর বিন আবদুল্লাহ আল-বাজালী (রাঃ)-এর সম্মান

২২০৬
সুনানে ইবনে মাজাহ
দুর্বল হাদিস
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَسَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، قَالاَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَنْبَأَنَا الرَّبِيعُ بْنُ حَبِيبٍ، عَنْ نَوْفَلِ بْنِ عَبْدِ الْمَلِكِ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ السَّوْمِ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَعَنْ ذَبْحِ ذَوَاتِ الدَّرِّ ‏.‏
আলী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূর্য উঠার আগে দরদাম করতে এবং দুগ্ধবতী পশু যবহ করতে নিষেধ করেছেন। [২২০৬]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[২২০৬] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। যইফাহ ৪৭১৯। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী বিন হাবীব সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, রাবী নাওফাল থেকে মুনকার সুত্রে হাদিস বর্ণনা করেছেন। আবু হাতিম আর-রাযীকে জিজ্ঞেস করা হল আপনি কি তার থেকে হাদিস গ্রহন করেছেন? তিনি উত্তরে বললেন, যার ইচ্ছা সে তার থেকে হাদিস গ্রহন করতে পারে তবে তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৮৫৬, ৯/৬৭ নং পৃষ্ঠা) ২. নাওফাল বিন আবদুল মালিক সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তার কিছু বিষয় অজ্ঞাত। তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৫০০, ৩০/৬৭ নং পৃষ্ঠা)