hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ২২২০

১২. ব্যবসা-বাণিজ্য

سنن ابن ماجه

০/৩৪ পরিচ্ছেদঃ

জাহমিয়াহ্ সম্প্রদায় যা অমান্য করে

২২২০
সুনানে ইবনে মাজাহ
সহিহ হাদিস
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَمُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ سُوَيْدِ بْنِ قَيْسٍ، قَالَ جَلَبْتُ أَنَا وَمَخْرَفَةُ الْعَبْدِيُّ، بَزًّا مِنْ هَجَرَ فَجَاءَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَسَاوَمَنَا سَرَاوِيلَ وَعِنْدَنَا وَزَّانٌ يَزِنُ بِالأَجْرِ فَقَالَ لَهُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يَا وَزَّانُ زِنْ وَأَرْجِحْ ‏"‏ ‏.‏
সুওয়ায়দ বিন কায়স (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি ও মাখরাফা আল-আবদী হাজার এলাকা থেকে কাপড় নিয়ে এলাম। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের কাছে আসেন এবং একটি পাজামার দর করেন। আমাদের নিকটেই ছিল একজন কয়েল, যে পারিশ্রমিকের বিনিময়ে ওজন করে দিতো। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বলেনঃ কয়েল! ওজন করো এবং কিছু বেশী দাও। [২২২০]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[২২২০] তিরমিযী ১৩০৫, নাসায়ী ৪৫৯২, আবূ দাউদ ৪৫৯২, আবূ দাউদ ৩৩৩৬, আহমাদ ১৮৬১৯, দারেমী ২৫৮৫, ইবনু হিব্বান ৫১৪৭, বায়হাকী ফিস সুনান ৬/৩২,৩৩। তাহকীক আলবানীঃ সহীহ।