তাহকীক আলবানীঃ “হে আল্লাহ্! আমার উম্মাতের জন্য তাদের ভোরবেলাকে বরকতময় করুন” বাক্যটি সহীহ। তবে (আরবি) কথাগুলো দুর্বল।
সুনানে ইবনে মাজাহ: হাদিস ২২৩৬
১২. ব্যবসা-বাণিজ্য
سنن ابن ماجه
০/৪১ পরিচ্ছেদঃ
লোকজনকে উত্তম বিষয় শিক্ষাদাতার সাওয়াব।
২২৩৬
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ عُمَارَةَ بْنِ حَدِيدٍ، عَنْ صَخْرٍ الْغَامِدِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " اللَّهُمَّ بَارِكْ لأُمَّتِي فِي بُكُورِهَا " . قَالَ وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ فِي أَوَّلِ النَّهَارِ . قَالَ وَكَانَ صَخْرٌ رَجُلاً تَاجِرًا فَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ فِي أَوَّلِ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ .
সাখর আল-গামিদী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “হে আল্লাহ! আমার উম্মাতের জন্য তাদের ভোরবেলাকে বরকতময় করুন।” তিনি ক্ষুদ্র বা বৃহৎ সামরিক বাহিনী অভিযানে পাঠাতে চাইলে দিনের প্রথম ভাগেই তাদেরকে পাঠাতেন। রাবী (উমারা বিন হাদীদ) বলেন, সাখর (রাঃ) ছিলেন একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়িক পণ্য দিনের প্রথম ভাগেই পাঠাতেন। ফলে তিনি সম্পদশালী হন এবং তার সম্পদে প্রাচুর্য আসে। [২২৩৬]
তাহকীক আলবানীঃ “হে আল্লাহ্! আমার উম্মাতের জন্য তাদের ভোরবেলাকে বরকতময় করুন” বাক্যটি সহীহ। তবে (আরবি) কথাগুলো দুর্বল।
তাহকীক আলবানীঃ “হে আল্লাহ্! আমার উম্মাতের জন্য তাদের ভোরবেলাকে বরকতময় করুন” বাক্যটি সহীহ। তবে (আরবি) কথাগুলো দুর্বল।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[২২৩৬] তিরমিযী ১২১২, আবূ দাউদ ২৬০৬, আহমাদ ১৫০১৭, ১৫১৩০, ১৮৯৩৭, ১৮৯৮৫, রাওদুন নাদীর ৪৯০, সহীহ আবু দাউদ ২৩৪৫, যইফাহ ৪১৭৮। তাহকীক আলবানীঃ ‘‘হে আল্লাহ! আমার উম্মাতের জন্য তাদের ভোরবেলাকে বরকতময় করুন।’’ বাক্যটি সহিহ। তবে ...قَالَ وَكَانَ إِذَا بَعَثَ কথাগুলো দুর্বল। উক্ত হাদিসের রাবী উমারাহ বিন হাদীদ সম্পর্কে আবু হাতিম আর-রাযী, আবু আলী ইবনুস সাকান ও ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। আবু যুরআহ আর-রাযী বলেন, তার সম্পর্কে কিছু জানা যায় না। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪১৭৯, ২১/২৩৬ নং পৃষ্ঠা)