সুনানে ইবনে মাজাহ: হাদিস ২২৭৮
১২. ব্যবসা-বাণিজ্য
سنن ابن ماجه
১/৫৮ পরিচ্ছেদঃ
উযু করার পর পানি ছিটানো
২২৭৮
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي خَيْرَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لاَ يَبْقَى مِنْهُمْ أَحَدٌ إِلاَّ أَكَلَ الرِّبَا فَمَنْ لَمْ يَأْكُلْ أَصَابَهُ مِنْ غُبَارِهِ " .
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ অবশ্যই মানুষ এমন এক যুগের সম্মুখীন হবে যখন তাদের মধ্যে এমন একজনও পাওয়া যাবে না যে সুদখোর নয়। সে সুদ না খেলেও তার ধুলোবালি (মলিনতা) তাকে স্পর্শ করবে। [২২৭৮]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[২২৭৮] নাসায়ী ৪৪৫৫, আবূ দাউদ ৩৩৩১, মিশকাত ২৮১৮, আত-তালীকুর রাগীব ৩/৫৩। আর-রাদ্দু আলাল বালীক ৩৩০। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী সাঈদ বিন আবু খায়রাহ সম্পর্কে ইবনু হিব্বান ছাড়া কেউ তাকে সিকাহ বলেননি। এই হাদিসটি ব্যাতিত তার সম্পর্কে অন্য কোথাও জানা যায় না। এছাড়াও সানাদের হাসান আল-বুসায়রী তিনি আবু হুরায়রাহ (রাঃ) থেকে হাদিস শ্রবন করেননি। (তাহযীবুল কামালঃ রাবী নং ২২৬৩, ১০/৪১৬ নং পৃষ্ঠা)