hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ২২৯০

১২. ব্যবসা-বাণিজ্য

سنن ابن ماجه

১/৬৪ পরিচ্ছেদঃ

লিঙ্গ স্পর্শ করলে উযু করা জরুরী নয়

২২৯০
সুনানে ইবনে মাজাহ
অন্যান্য
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ عَمَّتِهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ أَطْيَبَ مَا أَكَلْتُمْ مِنْ كَسْبِكُمْ وَإِنَّ أَوْلاَدَكُمْ مِنْ كَسْبِكُمْ ‏"‏ ‏.‏
আয়েশা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা যা ভোগ-ব্যবহার করো তার মধ্যে উত্তম হলো তোমাদের নিজস্ব শ্রমের উপার্জন। আর তোমাদের সন্তানও তোমাদের উপার্জনের অন্তর্ভুক্ত। [২২৯০]

তাহকিক আলবানীঃ সহিহ। হাদীসটি সহিহ কিন্তু উমারাহ বিন উমায়র এর চাচার জাহালাতের কারনে সানাদটি দুর্বল; কেননা কেউ তাকে তাওসীক করেন নি (সিকাহ বলেননি)।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[২২৯০] মাজাহ ২১৩৭, নাসায়ী ৪৪৪৯, ৪৪৫০, ৪৪৫১, ৪৪৫২, আবূ দাউদ ৩৫২৮, ৩৫২৯, আহমাদ ২৩৫১২, ২৩৬১৫, ২৪৪৩০, ২৪৪৩৬, ২৪৭৬৮, ২৪৮৭২, ২৫০৮৩, ২৫১২৬, ২৫১৪০, ২৫৩১৭, দারেমী ২৫৩৭, ইরওয়া ১৬২৬। তাহকীক আলবানীঃ সহীহ। হাদিসটি সহীহ কিন্তু উমারাহ বিন উমায়র এর চাচার জাহালাতের কারণে সানাদটি দুর্বল। কেননা তাকে কেউ তাওসীক করেন নি (সিকাহ বলেনি)।