সুনানে ইবনে মাজাহ: হাদিস ২৪৩
০. ভূমিকা
سنن ابن ماجه
০/৪১ পরিচ্ছেদঃ
লোকজনকে উত্তম বিষয় শিক্ষাদাতার সাওয়াব।
২৪৩
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ الْمَدَنِيُّ، حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ طَلْحَةَ، عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " أَفْضَلُ الصَّدَقَةِ أَنْ يَتَعَلَّمَ الْمَرْءُ الْمُسْلِمُ عِلْمًا ثُمَّ يُعَلِّمَهُ أَخَاهُ الْمُسْلِمَ " .
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, কোন মুসলিমের ইল্ম শিক্ষা করা, অতঃপর তা তার মুসলিম ভাইকে শিক্ষা দেয়া সর্বোত্তম দানরূপে গণ্য। [২৪১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[২৪১] যঈফ। তাখরীজ আলবানী: জামি সগীর ১০১৬ যঈফ, যঈফ তারগীব ৫৭, তালীকুররগীব ১/৫৭, ইরওয়াহ ৬/২৯। উক্ত হাদিসের রাবী ১. ইয়াকুব বিন হুমায়দ সম্পর্কে মাসলামাহ বিন বিন কাসিম তাকে সিকাহ বলেছেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, কোন সমস্যা নেই। ইবনু আদী বলেন তার বর্ণনায় কোন সমস্যা নেই। ২. ইসহাক বিন ইবরাহীম সম্পর্কে ইবনু হিব্বান তাকে সিকাহ বললেও আবু হাতিম আর-রাযী বলেন, তার মাঝে দুর্বলতা রয়েছে। আবু যুরআহ আর-রাযী বলেন, মুনকারুল হাদিস। আবু বকর আল বাগিন্দী বলেন, তার থেকে একাধিক মুনকার হাদিস বর্ণিত রয়েছে।