সুনানে ইবনে মাজাহ: হাদিস ২৪৮৭
১৬. বন্ধক
سنن ابن ماجه
০/২২ পরিচ্ছেদঃ
হাসান ও হুসায়ন (রাঃ)-এর সম্মান
২৪৮৭
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي الصُّغْدِيِّ، حَدَّثَنَا مَنْصُورُ بْنُ صُقَيْرٍ، حَدَّثَنَا ثَابِتُ بْنُ مُحَمَّدٍ، عَنْ نَافِعٍ أَبِي غَالِبٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " حَرِيمُ الْبِئْرِ مَدُّ رِشَائِهَا " .
আবু সাইদ আল-খুদরী (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কূপের চতুঃসীমা হবে কূপ থেকে পানি তোলার রশির দৈর্ঘের সমপরিমাপ। [২৪৮৭]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[২৪৮৭] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। বায়হাকী ফিস সুনান ৬/১০৫, দারাকুতনী ৪/২২৪। যইফাহ ৩৪৮৫, যইফ আল-জামি' ২৭০৮। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী মানসুর বিন সুকায়র সম্পর্কে আবু জা'ফার আল-উকায়লী বলেন, তিনি হাদিস বর্ণনায় কিছু সন্দেহ করেন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়, তিনি হাদিস বর্ণনায় ইদতিরাব করেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬১৯৬, ২৮/৫৩৩ নং পৃষ্ঠা) ২. সাবিত বিন মুহাম্মাদ সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। আবু আবদুল্লাহ আল-হাকিম আন নায়সাবুরী বলেন, তিনি দাবিত নয়। ইমাম দারাকুতনী বলেন, তিনি নির্ভরযোগ্য ও দাবিত নয়, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৮৩০, ৪/৩৭৪ নং পৃষ্ঠা)