hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ২৫১৪

১৯. দাসমুক্তি

سنن ابن ماجه

০/১ পরিচ্ছেদঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাতের অনুসরণ

২৫১৪
সুনানে ইবনে মাজাহ
জাল হাদিস
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ ظَبْيَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ الْمُدَبَّرُ مِنَ الثُّلُثِ ‏"‏ ‏.‏ قَالَ ابْنُ مَاجَهْ سَمِعْتُ عُثْمَانَ - يَعْنِي ابْنَ أَبِي شَيْبَةَ - يَقُولُ هَذَا خَطَأٌ يَعْنِي حَدِيثَ ‏"‏ الْمُدَبَّرُ مِنَ الثُّلُثِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ لَيْسَ لَهُ أَصْلٌ ‏.‏
ইবনু উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, মুদাব্বার (মৃতের) সম্পদের এক–তৃতীয়াংশের অন্তর্ভুক্ত। ইমাম ইবনু মাজা (রহঃ) বলেন, আমি উছমান বিন আবূ শায়বা (রাঃ) কে বলতে শুনেছি যে, “মুদাব্বার মৃতের (সম্পদের) এক-তৃতীয়াংশের অন্তর্ভুক্ত” শীর্ষক হাদীসটি ভুল। আবূ আবদুল্লাহ ইবনু মাজা (রহঃ) বলেন, এ হাদীসের কোন ভিত্তি নেই। [২৫১৪]

তাহকীক আলবানীঃ বানোয়াট।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[২৫১৪] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। যইফাহ ১৬৪, যইফ আল-জামি' ৫৯১৮। তাহকীক আলবানীঃ বানোয়াট। উক্ত হাদিসের রাবী আলী বিন যাবইয়ান সম্পর্কে আবুল ফাতহ আল-আযদী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি মিথ্যার সাথে জড়িত। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় খুবই দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী ও ইমাম যাহাবী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪০৯২, ২০/ ৪৯৬ নং পৃষ্ঠা)