আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) তাকে বললেন , হে উমাইর ! আমি তোমাকে সন্তোষের সাথে আযাদ করতে চাই। কেননা আমি রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ কোন ব্যক্তি তার এমন গোলাম আযাদ করল যে গোলাম নিজ মালের বিষয় উল্লেখ করেনি , তাহলে উক্ত মাল তারই (অর্থাৎ আযাদকারীর) অতএব আমাকে বলো , তোমার কী মাল আছে?
[উপরোক্ত হাদীসে মোট ২ টি সানাদের ১ টি বর্ণিত হয়েছে, অপর সানাদটি হলো]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[২৫৩০] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। ইরওয়া ১৭৪৮। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী ১. সাঈদ বিন মুহাম্মাদ আল-জামরী সম্পর্কে আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি সিকাহ। ইমাম দারাকুতনী বলেন, তিনি দুর্বল। ইমাম যাহাবী বলেন, তিনি সিকাহ তবে তিনি শীয়া মতাবলম্বী হওয়ার অভিযোগ রয়েছে। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৩৪৮, ১১/৪৫ নং পৃষ্ঠা) ২. ইসহাক বিন ইবরাহীম সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। ইমাম বুখারী বলেন, তার হাদিস সহিহ নয়, তার হাদিসের অনুসরণ করা যাবে না। তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩২৯, ২/৩৬৮ নং পৃষ্ঠা) ৩. উমায়র সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। ইমাম যাহাবী বলেন, তিনি সিকাহ। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৫২৪, ২২/৩৯৪ নং পৃষ্ঠা)
হাদিস ফটো স্টুডিও
ইসলামিক ওয়ালপেপার সার্চ, হাদিস কার্ড ডিজাইন ও ডাউনলোড সুবিধা
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।