hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ২৫৬০

২০. হদ্দ (দণ্ড)

سنن ابن ماجه

০/১১ পরিচ্ছেদঃ

আবু বাক্‌র সিদ্দীক (রাঃ)- এর সম্মান

২৫৬০
সুনানে ইবনে মাজাহ
সহিহ হাদিস
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، قَالَ ذَكَرَ ابْنُ عَبَّاسٍ الْمُتَلاَعِنَيْنِ ‏.‏ فَقَالَ لَهُ ابْنُ شَدَّادٍ هِيَ الَّتِي قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَوْ كُنْتُ رَاجِمًا أَحَدًا بِغَيْرِ بَيِّنَةٍ لَرَجَمْتُهَا ‏"‏ ‏.‏ فَقَالَ ابْنُ عَبَّاسٍ تِلْكَ امْرَأَةٌ أَعْلَنَتْ ‏.‏
ইবনু আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
দু’ লিআনকারীর কথা উল্লেখ করলেন। ইবনু শাদ্দাদ (রাঃ) তাকে বললেন, এই সেই নারী যার সম্পর্কে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছিলেনঃ আমি যদি কাউকে সাক্ষ্য-প্রমাণ ছাড়াই রজম করতাম, তবে অবশ্যই তাকে রজম করতাম। ইবনু আব্বাস (রাঃ) বলেন, সেই নারী তো প্রকাশ্যে অশ্লীল কাজ করেছে। [২৫৬০]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[২৫৬০] ইবনু মাজাহ ২৫৫৯, সহীহুল বুখারী ৫৩১০, ৫৩১৬, ৬৮৫৫, ৬৮৫৬, ৭২৩৮, মুসলিম ১৪৯৭, নাসায়ী ৩৪৭০, ৩৪৭১, আহমাদ ৩০৯৬, ইরওয়া ৭/১৮৩। তাহকীক আলবানীঃ সহীহ।