সুনানে ইবনে মাজাহ: হাদিস ২৫৮৯
২০. হদ্দ (দণ্ড)
سنن ابن ماجه
০/২৫ পরিচ্ছেদঃ
বিলাল (রাঃ)-এর সম্মান
২৫৮৯
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ أَبِي عَوَانَةَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا سَرَقَ الْعَبْدُ فَبِيعُوهُ وَلَوْ بِنَشٍّ " .
আবূ হুরায়রাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ক্রীতদাস চুরির অপরাধ করলে বিশ দিরহামের বিনিময়ে হলেও তাকে বিক্রি করে দাও। [২৫৮৯]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[২৫৮৯] আবূ দাউদ ৪৪১২, আহমাদ ৮২৩৪, ৮২৪৬, ৮৪৫৭, ৮৭৯৭, মিশকাত ৩৬০৬, যইফ আল-জামি ৫৪৬। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী উমার বিন আবু সালামাহ সম্পর্কে আহমাদ বিন শুআয়ব আন নাসাঈ বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। ইবরাহীম বিন ইয়াকুব আল-জাওযুজানী বলেন, তিনি দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪২৪৭, ২১/৩৭৫ নং পৃষ্ঠা)