hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ২৬৬৩

২১. রক্তপণ

سنن ابن ماجه

০/২৩ পরিচ্ছেদঃ

আম্মার বিন ইয়াসির (রাঃ)-এর সম্মান

২৬৬৩
সুনানে ইবনে মাজাহ
দুর্বল হাদিস
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ قَتَلَ عَبْدَهُ قَتَلْنَاهُ وَمَنْ جَدَعَهُ جَدَعْنَاهُ ‏"‏ ‏.‏
সামুরাহ বিন জুনদুব (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: কোন ব্যাক্তি তার ক্রীতদাসকে হত্যা করলে আমরা তাকে হত্যা করবো এবং কেউ তার দেহের কোন অঙ্গ কর্তন করলে আমরা তার দেহের অঙ্গ কর্তন করবো। [২৬৬৩]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[২৬৬৩] তিরমিযী ১৪১৪, নাসায়ী ৪৭৩৬, ৪৭৩৭, ৪৭৩৮, আবূ দাউদ ৪৫১৫, আহমাদ ১৯৫৯৮, ১৯৬১৪, ১৭৭০৮, ১৯৬৮৫, ১৯৭০২, দারেমী ২৩৫৮, বায়হাকী ফিস সুনান ৭/৩৩৫, ৩৪৩, দারাকুতনী ৩/১২৫, মিশকাত ৩৪৭৩। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের সকল রাবী সিকাহ তবে একথা স্পস্ট যে, হাসান সামুরাহ থেকে হাদিসটি শ্রবন করেননি। (আল-ইলাল ২/৫৮৮)