তাহকী্ক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ: হাদিস ২৯৩৮
২৫. হজ্জ
سنن ابن ماجه
০/২৪ পরিচ্ছেদঃ
সালমান, আবু যার ও মিকদাদ (রাঃ)-এর সম্মান
২৯৩৮
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ طَاوُسًا، وَعِكْرِمَةَ، يُحَدِّثَانِ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ جَاءَتْ ضُبَاعَةُ بِنْتُ الزُّبَيْرِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَتْ إِنِّي امْرَأَةٌ ثَقِيلَةٌ وَإِنِّي أُرِيدُ الْحَجَّ فَكَيْفَ أُهِلُّ قَالَ " أَهِلِّي وَاشْتَرِطِي أَنَّ مَحِلِّي حَيْثُ حَبَسْتَنِي " .
ইবনু আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
যুবায়র বিন আবদুল মুত্তালিবের কন্যা দুবাআ (রাঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট উপস্থিত হয়ে বলেন, আমি রোগগ্রস্থ এবং আমি হজ্জে যাওয়ার ইচ্ছা রাখি। অতএব আমি কিভাবে ইহরাম বাধব? তিনি বলেনঃ আপনি ইহরাম বাধুন এবং শর্ত রাখুন, “আপনি (আল্লাহ) যেখানে আমাকে বাধাগ্রস্থ করবেন, সেটাই হবে আমার ইহরাম খোলার স্থান”। [২৯৩৮]
তাহকী্ক আলবানীঃ সহীহ।
তাহকী্ক আলবানীঃ সহীহ।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[২৯৩৮] মুসলিম ১২০৮, তিরমিযী ৯৪১, নাসায়ী ২৭৬৫, ২৭৬৬, ২৭৬৭, আবূ দাউদ ১৭৭৬, আহমাদ ৩১০৭, ৩২৯২, দারেমী ১৮১১, ইরওয়া ৪/১৮৭, সহীহ আবু দাউদ ১৫৫৭। তাহকীক আলবানীঃ সহীহ।