hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ৩১৪২

২৬. কোরবানি

سنن ابن ماجه

০/৮ পরিচ্ছেদঃ

কিয়াস ও মনগড়া মতামত হতে বেঁচে থাকা।

৩১৪২
সুনানে ইবনে মাজাহ
দুর্বল হাদিস
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ شُرَيْحِ بْنِ النُّعْمَانِ، عَنْ عَلِيٍّ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يُضَحَّى بِمُقَابَلَةٍ أَوْ مُدَابَرَةٍ أَوْ شَرْقَاءَ أَوْ خَرْقَاءَ أَوْ جَدْعَاءَ ‏.‏
আলী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কানের অগ্রভাগ অথবা পশ্চাদভাগ (মূলের দিক) কর্তিত অথবা ফাটা অথবা ছিদ্রজুক্ত অথবা অঙ্গ কর্তিত পশু কোরবানী করতে নিষেধ করেছেন। [৩১৪২]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৩১৪২] তিরমিযী ১৪৯৮, ১৫০৩, ১৫০৪, নাসায়ী ৪৩৭২, ৪৩৭৩, ৪৩৭৪, ৪৩৭৫, ৪৩৭৬,আবূ দাউদ ২৮০৪, আহমাদ ৭৩৪, ৮২৮, ৮৫৩, ১০২৪, ১০৬৪, ১১০৯, ১২৭৮, ১৩১১, দারেমী ১৯৫১, ইরওয়া ৪/৩৬৩, মিশকাত ১/৪৬০। তাহকীক আলবানীঃ যইফ।

উক্ত হাদিসের সানাদটি ইনকেতা হওয়ার কারণে দুর্বল। কারণ আবু ইসহাক (আমর বিন আবদুল্লাহ) তিনি শুরাহ বিন নু'মান থেকে হাদিসটি শ্রবন করেননি।