তাহকীক আলবানী : সলাত আদায়ের কথাটি ছাড়া হাসান।
সুনানে ইবনে মাজাহ: হাদিস ৩২৯
১. পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
سنن ابن ماجه
০/২১ পরিচ্ছেদঃ
আব্বাস বিন আবদুল মুত্তালিব (রাঃ)-এর সম্মান
৩২৯
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ زُهَيْرٍ، قَالَ قَالَ سَالِمٌ سَمِعْتُ الْحَسَنَ، يَقُولُ حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِيَّاكُمْ وَالتَّعْرِيسَ عَلَى جَوَادِّ الطَّرِيقِ وَالصَّلاَةَ عَلَيْهَا فَإِنَّهَا مَأْوَى الْحَيَّاتِ وَالسِّبَاعِ وَقَضَاءَ الْحَاجَةِ عَلَيْهَا فَإِنَّهَا مِنَ الْمَلاَعِنِ " .
জাবির বিন আবদুল্লাহ্ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমরা রাস্তার উপর রাত যাপন করা ও সলাত আদায় করা থেকে বিরত থাকো। কেননা, তা (রাতে) সাপ ও হিংস্র জন্তুর যাতায়াত পথ। তোমরা রাস্তায় পেশাব-পায়খানা করা থেকেও বিরত থাকো। কারণ তা অভিশপ্ত আচরণের অন্তর্ভুক্ত। [৩২৭]
তাহকীক আলবানী : সলাত আদায়ের কথাটি ছাড়া হাসান।
তাহকীক আলবানী : সলাত আদায়ের কথাটি ছাড়া হাসান।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৩২৭] আহমাদ ১৩৮৬৫ তাহক্বীক্ব আলবানী: সালাত আদায়ের কথাটি ছাড়া হাসান। তাখরীজ আলবানী: ইরওয়াহ ১/১০১, সহীহাহ ২৪৩৩। উক্ত হাদিসের রাবী সালিম সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, আমি তার মাঝে কোন সমস্যা দেখি না। ইয়াহইয়া বিন মাঈন বলেন, কোন সমস্যা নেই।