তাহকীক আলবানীঃ সহিহ।
সুনানে ইবনে মাজাহ: হাদিস ৩৩৭৮
৩০. পানীয় ও পানপাত্র
سنن ابن ماجه
০/৫ পরিচ্ছেদঃ
যে ব্যক্তি সজ্ঞানে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নামে মিথ্যা বর্ণনা করে
৩৩৭৮
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ الْيَمَامِيُّ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا أَبُو كَثِيرٍ السُّحَيْمِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " الْخَمْرُ مِنْ هَاتَيْنِ الشَّجَرَتَيْنِ النَّخْلَةِ وَالْعِنَبَةِ " .
আবূ হুরায়রাহ(রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, শরাব এ দুটি গাছ থেকে তৈরী হয়ঃ খেজুর গাছ ও আংগুর গাছ। [৩৩৭৮]
তাহকীক আলবানীঃ সহিহ।
তাহকীক আলবানীঃ সহিহ।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৩৩৭৮] মুসলিম ১৯৮৫, তিরমিযী ১৮৭৫, নাসায়ী ৫৫৭২, ৫৫৭৩, আবু দাউদ ৩৬৭৮, আহমাদ ৭৬৯৫, ৯০৩৯, ৯৭৯০, ১০০৬৭, ১০৩৩১, ১০৩৩২, ১০৪২৬, দারেমী ২০৯৬। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ইকরিমাহ বিন আম্মার সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তিনি কোন সিকাহ রাবী থেকে হাদিস বর্ণনা করলে তার হাদিস গ্রহণযোগ্য। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কখনো কখনো সন্দেহ করেন। আহমাদ বিন সালিহ আল-জায়লী বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪০০৮, ২০/২৫৬ নং পৃষ্ঠা)