তাহকীক আলবানীঃ সহীহ।
আহমাদ ২২২০১, সহীহাহ ৯০, ৪১০৫। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আল হুসায়ন বিন আবুস সারী আল-আসকালানী সম্পর্কে আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন ও তিনি অপরিচিত। আবু দাউদ আস-সাজিসতানী ও ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। আবু আরুবাহ আল-হারবানী ও ইমাম যাহাবী বলেন, তিনি মিথ্যুক। মুহাম্মাদ বিন আবুস সারী আল-আসকালানী বলেন, তোমরা আমার ভাই এর নিকট থেকে কেউ হাদিস গ্রহন করিও না, কারণ তিনি মিথ্যুক। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৩৩১, ৬/৪৬৮ নং পৃষ্ঠা)
উক্ত হাদিসটি সহীহ কিন্তু আল হুসায়ন বিন আবুস সারী এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ৯১ টি শাহিদ হাদিস রয়েছে, ১৪ টি খুবই দুর্বল, ৩০ টি দুর্বল, ১৮ টি হাসান, ২৯ টি সহীহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ আবু দাউদ ৩৬৮৯, দারিমী ২১০০, আহমাদ ১৭৬০৭, ২১৭২৭, ২২২০০, ২২৩৯২, মুসানান্নাফ আবদুর রাযযাক ১৭০৫২, ১৭০৫৫।