আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্য একটি পাত্রে নাবীয বানাতাম। আমরা এক মুঠো খেজুর অথবা এক মুঠো আংগুর তুলে নিয়ে পাত্রের মধ্যে ছেড়ে দিতাম, অতঃপর তাতে পানি ঢেলে দিতাম। আমরা সকালবেলা তা ভিজাতাম এবং তিনি সন্ধ্যাবেলা তা পান করতেন। আবার কখনও আমরা সন্ধ্যাবেলা তা ভিজাতাম এবং তিনি সকালবেলা তা পান করতেন। আবূ মুআবিয়া (রাঃ), তার বর্ণনায় বলেন, দিনে ভিজাতেন এবং তিনি রাতের বেলা তা পান করতেন অথবা রাতের বেলা ভিজাতেন এবং তিনি দিনের বেলা তা পান করতেন। [৩৩৯৮]
তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৩৩৯৮]মুসলিম ২০০৫, তিরমিযী ১৮৭১, আবূ দাউদ ৩৭১১। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী বুনানাহ বিনতু ইয়াযীদ আল-আবশামিয়্যাহ সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তার পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭৭৯৮, ৩৫/১৩৮ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহিহ কিন্তু বুনানাহ বিনতু ইয়াযীদ আল-আবশামিয়্যাহ এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ২৪০ টি শাহিদ হাদিস রয়েছে, ১ টি জাল, ২৩ টি খুবই দুর্বল, ৬২ টি দুর্বল, ৭৭ টি হাসান, ৭৭ টি সহীহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ বুখারী ৫১৭৬, ৫১৮২, ৫১৮৩, ৫১৯১, ৫৫৯৭, ৬৬৮৫, মুসলিম ৯৭৭, ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০০৯, তিরমিযি ১৮৭১, আবু দাউদ ৩৭০২, ৩৭০৭, ৩৭০৮, ৩৭১১, ৩৭১২, ৩৭১৩, দারিমী ২১০৭, আহমাদ ১৯৬৪, ২০৬৯, ২১৪৪।
হাদিস ফটো স্টুডিও
ইসলামিক ওয়ালপেপার সার্চ, হাদিস কার্ড ডিজাইন ও ডাউনলোড সুবিধা
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।