তাহকীক আলবানীঃ দুর্বল।
সুনানে ইবনে মাজাহ: হাদিস ৩৪১২
৩০. পানীয় ও পানপাত্র
سنن ابن ماجه
০/১৬ পরিচ্ছেদঃ
তালহাহ বিন উবাইদুল্লাহ (রাঃ)-এর সম্মান
৩৪১২
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا عِصْمَةُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ بْنِ أَبِي حَفْصَةَ، حَدَّثَنَا حَرِيشُ بْنُ خِرِّيتٍ، أَنْبَأَنَا ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَصْنَعُ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ثَلاَثَةَ آنِيَةٍ مِنَ اللَّيْلِ مُخَمَّرَةً إِنَاءً لِطَهُورِهِ وَإِنَاءً لِسِوَاكِهِ وَإِنَاءً لِشَرَابِهِ .
আয়িশাহ (রাঃ),থেকে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্য রাতের বেলা তিনটি পাত্র রাখতাম এবং তিনটিই ঢেকে রাখতাম। একটি তাঁর পবিত্রতা অর্জনের জন্য, একটি তাঁর মিসওয়াকের জন্য, একটি তাঁর পান করার জন্য। [৩৪১২]
তাহকীক আলবানীঃ দুর্বল।
তাহকীক আলবানীঃ দুর্বল।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৩৪১২] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। যইফ ইবনু মাজাহ ৮০, ৩৬১। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী ১. হারামী বিন উমারাহ সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইমাম দারাকুতনী বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সত্যবাদী। (তাহযীবুল কামালঃ রাবী নং ১১৬৯, ৫/৫৫৬ নং পৃষ্ঠা) ২. হারীশ বিন খিররীত সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, আমি তাকে চিনি না। আবু হাতিম আর-রাযী বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ১১৭৮, ৫/৫৮৩ নং পৃষ্ঠা)