hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ৩৯১৭

৩৫. স্বপ্নের ব্যাখ্যা

سنن ابن ماجه

০/৯ পরিচ্ছেদঃ

ঈমানের বিবরণ

৩৯১৭
সুনানে ইবনে মাজাহ
সহিহ হাদিস
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ الْمِصْرِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا قَرُبَ الزَّمَانُ لَمْ تَكَدْ رُؤْيَا الْمُؤْمِنِ تَكْذِبُ وَأَصْدَقُهُمْ رُؤْيَا أَصْدَقُهُمْ حَدِيثًا وَرُؤْيَا الْمُسْلِمِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ‏"‏ ‏.‏
আবূ হুরায়রাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ শেষ যমানায় মুমিন ব্যক্তির স্বপ্ন কদাচিৎ অবাস্তব হবে। তাদের মধ্যে যে ব্যক্তি অধিক সত্যবাদী তার স্বপ্নও অধিক সত্য হবে। মুমিন ব্যক্তির স্বপ্ন নবুওয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ। [৩২৪৯]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৩২৪৯] সহিহুল বুখারী ৬৯৮৩, ৬৯৮৮, ৬৯৯০, ৭০১৭, মুসলিম ২২৬৩, ২২৬৪, ২২৬৬, তিরমিযী ২২৭০,২২৯১, আবু দাউদ ৫০১৭, ৫০১৯, আহমাদ ৭১২৮, ৭১৪৩, ৭৫৮৬, ২৭৩৭৮, ৮১১৪, ৮৩০১, ৮৬০১, ২৭২১৩, ২৭৩১৩, ১০২১২