সুনানে ইবনে মাজাহ: হাদিস ৩৯৬
১. পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
سنن ابن ماجه
০/৪০ পরিচ্ছেদঃ
কল্যাণের চাবিকাঠি যেসব লোক
৩৯৬
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، قَالَ دَعَا عَلِيٌّ بِمَاءٍ فَغَسَلَ يَدَيْهِ قَبْلَ أَنْ يُدْخِلَهُمَا الإِنَاءَ ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صَنَعَ .
আল-হারিস (বিন আবদুল্লাহ্) (শাবী তাকে মিথ্যুক হিসেবে আখ্যায়িত করেছেন)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আলী (রাঃ) পানি নিয়ে ডাকলেন। তিনি তার দু’ হাত পাত্রে ঢুকানোর পূর্বেই ধুয়ে নিলেন। অতঃপর তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এরূপ করতে দেখেছি। [৩৯৪]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৩৯৪] সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ৯৪-৯৭, ১০১, ১০৬, ১০৯, ১১১। উক্ত হাদিসের রাবী আল হারিস সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন সিকাহ বললেও আলী ইবনুল মাদীনী বলেন, তিনি মিথ্যুক। আবু যুরআহ আর-রাযী বলেন, তার হাদিস দলীলযোগ্য নয়। ইমাম নাসাঈ বলেন, কোন সমস্যা নেই। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নন, তার হাদিস দলীলযোগ্য নয়। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।