তাহকীক আলবানীঃ বানোয়াট।
উক্ত হাদীসের রাবী আওন বিন উমারাহ সম্পর্কে আবূ বকর আল-বায়হাকী ও আবূ দাউদ আস সাজিস্তানী বলেন, তিনি দুর্বল। যাকারিয়্যা বিন ইয়াহইয়া আস সাজী বলেন, তিনি সত্যবাদী তবে হাদীস বর্ণনায় অমনোযোগী ও সন্দেহ করেন। ইমাম যাহাবী তাকে দুর্বল বলেছেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কালামঃ রাবী নং ৪৫৫৪, ২২/৪৬১ নং পৃষ্ঠা) ২. আবদুল্লাহ ইবনুল মুসান্না বিন সুমামাহ বিন আব্দুল্লাহ বিন আনাস সম্পর্কে আবুল ফাতহ আল-আযদী বলেন, তার মাঝে দুর্বলতা রয়েছে। আবূ জা’ফার আল উকায়লী বলেন, তার হাদীসের অনুসরণ করা যাবে না। আবূ হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদীস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। আহমাদ বিন শুআয়ব আন নাসায়ী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়।(তাহযীবুল কামালঃ রাবী নং ৩৫২১, ১৬/২৫ নং পৃষ্ঠা ]