hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ৪৩৭

১. পবিত্রতা ও তার সুন্নাতসমূহ

سنن ابن ماجه

১/৫১ পরিচ্ছেদঃ

মাথা মাসহ করা

৪৩৭
সুনানে ইবনে মাজাহ
সহিহ লিগাইরিহি
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَارِثِ الْمِصْرِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ رَاشِدٍ الْبَصْرِيُّ، عَنْ يَزِيدَ، مَوْلَى سَلَمَةَ عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ فَمَسَحَ رَأْسَهُ مَرَّةً ‏.‏
সালামাহ ইবনুল আকওয়া’ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে উযু করতে দেখেছি। তিনি তাঁর মাথা একবার মাসহ করেন। [৪৩৫]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৪৩৫] সহীহ লিগাইরিহী। উক্ত হাদিসের রাবী ১. মুহাম্মাদ ইবনুল হারিস আল-মিসরী সম্পর্কে ইবনু হিব্বান তাকে সিকাহ বললেও অন্যত্র বলেন তিনি অপরিচিত। ২. ইয়াহইয়া বিন রাশিদ আল-বাসরী ইবনু হিব্বান তাকে সিকাহ বললেও অন্যত্রে বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু হাতিম আর-রাযী ও ইমাম নাসাঈ তাকে দুর্বল বলেছেন। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।