hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ৪৪৪

১. পবিত্রতা ও তার সুন্নাতসমূহ

سنن ابن ماجه

১/৫৩ পরিচ্ছেদঃ

কর্ণদ্বয় মাথার অন্তর্ভুক্ত

৪৪৪
সুনানে ইবনে মাজাহ
সহিহ হাদিস
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ سِنَانِ بْنِ رَبِيعَةَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ الأُذُنَانِ مِنَ الرَّأْسِ ‏"‏ ‏.‏ وَكَانَ يَمْسَحُ رَأْسَهُ مَرَّةً وَكَانَ يَمْسَحُ الْمَأْقَيْنِ ‏.‏
আবূ উমামাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, কর্ণদ্বয় মাথার অন্তর্ভুক্ত। তিনি তাঁর মাথা একবার মাসহ করতেন এবং নাক সংলগ্ন চোখের কোটরদ্বয়ও মাসহ করতেন। [৪৪২]

তাহকীক আলবানীঃ চোখের কোটরদ্বয় ব্যতীত সহীহ।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৪৪২] তিরমিযী ৩৭, আবূ দাঊদ ১৩৪। তাহক্বীক্ব আলবানী: চোখের কোটরদ্বয় ব্যতীত সহীহ। তাখরীজ আলবানী: মিশকাত ৪১৬, সহীহ আবূ দাউদ ১২৩, সহীহাহ ৩৬। উক্ত হাদিসের রাবী ১. মুহাম্মাদ বিন যিয়াদ সম্পর্কে ইবনু হিব্বান সিকাহ বললেও অন্যত্রে বলেন, তিনি হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। ইমাম যাহাবী বলেন, তিনি সত্যবাদী। ইবনু মিনদাহ বলেন, তিনি দুর্বল। ২. শাহর বিন হাওশাব সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও ইয়াকুব বিন সুফইয়ান সিকাহ বলেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, কোন সমস্যা নেই। শু'বাহ ইবনুল হাজ্জাজ বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য।
সুনানে ইবনে মাজাহ: হাদিস ৪৪৪ (পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)