সুনানে ইবনে মাজাহ: হাদিস ৪৬৪
১. পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
سنن ابن ماجه
১/৫৮ পরিচ্ছেদঃ
উযু করার পর পানি ছিটানো
৪৬৪
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا قَيْسٌ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ تَوَضَّأَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَنَضَحَ فَرْجَهُ .
জাবির (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উযু করার পর তাঁর লজ্জাস্থানে পানি ছিটিয়ে দেন। [৪৬২]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৪৬২] সহীহ। উক্ত হাদিসের রাবী ইবনু আবু লায়লা সম্পর্কে আল-আজালী বলেন, তিনি সত্যবাদী। শু'বাহ ইবনুল হাজ্জাজ বলেন, আমি তার চেয়ে অধিক দুর্বল স্মৃতিশক্তি সম্পন্ন ব্যাক্তি দেখি নি। ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান তাকে দুর্বল বলেছেন। আহমাদ বিন হাম্বল বলেন, তার স্মৃতিশক্তি দুর্বল।