সুনানে ইবনে মাজাহ: হাদিস ৫০৯
১. পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
سنن ابن ماجه
১/৭২ পরিচ্ছেদঃ
প্রতি ওয়াক্তের সলাতের জন্য উযু করা এবং একই উযুতে কয়েক ওয়াক্তের সলাত আদায় করা
৫০৯
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَمْرِو بْنِ عَامِرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَتَوَضَّأُ لِكُلِّ صَلاَةٍ وَكُنَّا نَحْنُ نُصَلِّي الصَّلَوَاتِ كُلَّهَا بِوُضُوءٍ وَاحِدٍ .
আনাস বিন মালিক (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রতি ওয়াক্তের সলাতের জন্য উযু করতেন এবং আমরা একই উযুতে কয়েক ওয়াক্তের সলাত পড়তাম। [৫০৭]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৫০৭] বুখারী ২১৪, তিরমিযী ৫৮৬০, নাসায়ী ১৩১, আবূ দাঊদ ১৭১, আহমাদ ১১৯৩৭, ১২১৫৫, ১৩৩২৩; দারিমী ৭২০। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাঊদ ১৬৩