সুনানে ইবনে মাজাহ: হাদিস ৫৫৮
১. পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
سنن ابن ماجه
১/৮৭ পরিচ্ছেদঃ
অনির্দিষ্ট কালের জন্য মাসহ করা
৫৫৮
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنِ الْحَكَمِ بْنِ عَبْدِ اللَّهِ الْبَلَوِيِّ، عَنْ عَلِيِّ بْنِ رَبَاحٍ اللَّخْمِيِّ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، أَنَّهُ قَدِمَ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ مِنْ مِصْرَ فَقَالَ مُنْذُ كَمْ لَمْ تَنْزِعْ خُفَّيْكَ قَالَ مِنَ الْجُمُعَةِ إِلَى الْجُمُعَةِ . قَالَ أَصَبْتَ السُّنَّةَ .
উকবাহ্ বিন আমির আল-জুহানী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি মিসর থেকে উমার ইবনুল খাত্তাব (রাঃ)-এর নিকট আসেন। উমার (রাঃ) বলেন, কবে থেকে তুমি মোজা খোলনি? তিনি বলেন, এক জুমুআহর দিন থেকে পরবর্তী জুমুআহ্র দিন পর্যন্ত। তিনি বলেন, তুমি সুন্নাতকে পেয়ে গেছো। [৫৫৬]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৫৫৬] সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ২৬২২।