hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ৬১৬

১. পবিত্রতা ও তার সুন্নাতসমূহ

سنن ابن ماجه

১/১১৪ পরিচ্ছেদঃ

পেশাব-পায়খানার বেগ চেপে রেখে সলাত পড়া নিষেধ

৬১৬
সুনানে ইবনে মাজাহ
সহিহ হাদিস
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَرْقَمَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا أَرَادَ أَحَدُكُمُ الْغَائِطَ وَأُقِيمَتِ الصَّلاَةُ فَلْيَبْدَأْ بِهِ ‏"‏ ‏.‏
আবদুল্লাহ্ বিন আরকাম (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের কেউ পায়খানায় যাওয়ার মনস্থ করলে এবং সলাতের ইকামাতও হতে থাকলে সে যেন প্রথমে পায়খানা সেরে নেয়। [৬১৩]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৬১৩] তিরমিযী ১৪২, নাসায়ী ৮৫২ আবূ দাঊদ ৮৮, আহমাদ ১৫৫২৯, ১৫৯৬৫; মুওয়াত্ত্বা মালিক ৩৮১, দারিমী ১৪২৭। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ৮০।