hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ৬৪৭

১. পবিত্রতা ও তার সুন্নাতসমূহ

سنن ابن ماجه

১/১২৭ পরিচ্ছেদঃ

হায়িদগ্রস্তা নারী পবিত্র হওয়ার পর হলুদ বর্ণের ও মেটে বর্ণের রক্ত দেখলে

৬৪৭
সুনানে ইবনে মাজাহ
অন্যান্য
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ لَمْ نَكُنْ نَرَى الصُّفْرَةَ وَالْكُدْرَةَ شَيْئًا ‏.‏ قَالَ مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقَاشِيُّ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ كُنَّا لاَ نَعُدُّ الصُّفْرَةَ وَالْكُدْرَةَ شَيْئًا ‏. ‏ قَالَ مُحَمَّدُ بْنُ يَحْيَى وُهَيْبٌ أَوْلاَهُمَا عِنْدَنَا بِهَذَا ‏.‏
উম্মু আতিয়্যাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা হলদে ও মেটে বর্ণের স্রাব দেখলে তাকে কিছুই মনে করতাম না। [৬৪৪]

তাহকীক আলবানীঃ সহীহ।

২/৬৪৭(১). উম্মু আতিয়্যাহ (রাঃ), তিনি বলেন, আমরা হলদে ও মেটে বর্ণের স্রাবকে হায়িদের মধ্যে গণ্য করতাম না। মুহাম্মাদ বিন ইয়াহইয়া বলেন, আমাদের কাছে এটাই গ্রহণযোগ্য। [৬৪৫]

তাহকীক আলবানীঃ হাসান সহীহ।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৬৪৪] [১] তাখরীজ কুতুবুত সিত্তাহ: বুখারী ৩২৬, নাসায়ী ৩৬৮, আবূ দাঊদ ৩০৭, দারিমী ৮৬৫, ৮৭১। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ৩২৬।

[৬৪৫] [২] তাখরীজ কুতুবুত সিত্তাহ: তিরমিযী ১৩৯, আবূ দাঊদ ৩১১-১২, আহমাদ ২৬০২১, ২৬০৫৩, ২৬০৯৮; দারিমী ৯৫৫। তাহক্বীক্ব আলবানী: হাসান সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ১৯৯।