hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ৭২৭

৩. আযান ও তার সুন্নাত

سنن ابن ماجه

০/৫ পরিচ্ছেদঃ

যে ব্যক্তি সজ্ঞানে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নামে মিথ্যা বর্ণনা করে

৭২৭
সুনানে ইবনে মাজাহ
দুর্বল হাদিস
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا مُخْتَارُ بْنُ غَسَّانَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ الأَزْرَقُ الْبُرْجُمِيُّ، عَنْ جَابِرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، ح وَحَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، حَدَّثَنَا أَبُو حَمْزَةَ، عَنْ جَابِرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ أَذَّنَ مُحْتَسِبًا سَبْعَ سِنِينَ كَتَبَ اللَّهُ لَهُ بَرَاءَةً مِنَ النَّارِ ‏"‏ ‏.‏
ইবনু আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি নেকীর আশায় সাত বছর আযান দেয় আল্লাহ তাঁকে জাহান্নাম থেকে মুক্তির সনদ লিখে দেন। [৭২৫]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৭২৫] তিরমিযী ২০৬ তাহক্বীক্ব আলবানী: যঈফ। তাখরীজ আলবানী: জামি সগীর ৫৩৭৮ যঈফ, তিরমিযী ২০৬ যঈফ, মিশকাত ৬৬৪ যঈফ, যঈফ তারগীব ১৬৭ যঈফ, যঈফা ৮৫০ যঈফ জিদ্দান। উক্ত হাদিসের রাবী ১. হাফয বিন উমার আল আযরাক আল বুরযুমী সম্পর্কে ইমামগন বলেন, তিনি অপরিচিত। ২. জাবীর সম্পর্কে শু'বাহ ইবনুল হাজ্জাজ বলেন, তিনি হাদিসের ব্যাপারে সত্যবাদী। আহমাদ বিন হাম্বল ও ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি মিথ্যুক। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি হাদিসের ব্যাপারে নির্ভরযোগ্য নয়। আল জাওযুজানী বলেন, তিনি মিথ্যুক।