hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ৮৭৩

৫. সালাত আদায় করা ও তার নিয়ম কানুন

سنن ابن ماجه

০/১৭ পরিচ্ছেদঃ

সা‘দ বিন আবী ওয়াক্কাস (রাঃ)-এর সম্মান

৮৭৩
সুনানে ইবনে মাজাহ
সহিহ হাদিস
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنِ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، قَالَ رَكَعْتُ إِلَى جَنْبِ أَبِي فَطَبَّقْتُ فَضَرَبَ يَدِي وَقَالَ قَدْ كُنَّا نَفْعَلُ هَذَا ثُمَّ أُمِرْنَا أَنْ نَرْفَعَ إِلَى الرُّكَبِ ‏.‏
মুসআব বিন সা’দথেকে বর্ণিতঃ
আমি আমার পিতা (সাদ বিন আবূ ওয়াক্কাস (রাঃ) এর পাশে রুকূ‘তে গেলাম এবং উভয় হাতের আঙ্গুলগুলো একত্র করে তা দু’ হাঁটুর মাঝখানে রাখলাম। তিনি আমার হাতে আঘাত করে বলেন, আমরা (প্রথমে) এরূপ করতাম, অতঃপর আমাদেরকে হাঁটুর উপর হাত রাখার নির্দেশ দেয়া হয়েছে। [৮৭১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৮৭১] বুখারী ৭৯০, মুসলিম ৫৩১-৩, তিরমিযী ২৫৯, নাসায়ী ১০৩২-৩৩, আবূ দাঊদ ৮৬৭, আহমাদ ১৫৭৪, ১৫৮০; দারিমী ১৩০৩। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবী দাউদ ৮১৩