hadith book logo

সহিহ তারগিব ওয়াত তাহরিব: হাদিস ৫৬

২. সুন্নাত অধ্যায়

صحيح ترغيب وطهريب

১/২ পরিচ্ছেদঃ

রিয়া থেকে সতর্কী করণ। কোন ব্যক্তি রিয়ার আশংকা করলে কি বলবে

৫৬
সহিহ তারগিব ওয়াত তাহরিব
সহিহ হাদিস
(صحيح) عن عبد الله بن عمرو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِكُلِّ عَمَلٍ شِرَّةً , وَلِكُلِّ شِرَّةٍ فَتْرَةٌ فَإِمَّا إِلَى سُنَّةٍ وَإِمَّا إِلَى بِدْعَةٍ , فَمَنْ كَانَتْ فَتْرَتُهُ إِلَى سُنَّتِي فَقَدِ اهْتَدَى , وَمَنْ كَانَتْ فَتْرَتُهُ إِلَى غَيْرِ ذَلِكَ فَقَدْ هَلَكَ. رواه ابن أبي عاصم وابن حبان في صحيحه
আবদুল্লাহ বিন আমর (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এরশাদ করেনঃ “প্রতিটি কর্মের একটি উৎসাহ-উদ্দীপনা থাকে। আর সে উদ্দীপনার মধ্যে অবসন্নতা এবং বিরতী আসে। সুতরাং সুন্নাত পর্যন্ত গিয়ে যার বিরতী ঘটে সেই সঠিক পথপ্ৰাপ্ত হয়। আর যার বিরতী হয় অন্য কিছুতে সে নিশ্চিতভাবে ধ্বংস প্রাপ্ত।"
(ইবনু আবী আছেম ও ইবনু হিব্বান হাদীছটি বর্ণনা করেছেন।) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] শায়খ আলবানী বলেন, হাদীছটি আরো বর্ণনা করেছেন, ইমাম আহমাদ ও ত্বাহাভী দু’টি বিশুদ্ধ সনদে ।