১
কীভাবে স্বাগত জানাব মাহে রমযানকে
লেখকঃ আব্দুর রহমান ইবন আব্দুল আযীয আস-সুদাইস • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
সাওমের হাকীকত:
অনেক এমন রয়েছে যারা সাওমের হাকীকত সম্পর্কে বে-খবর। তারা সাওমকে কেবলই খাবার ও পানীয় থেকে বিরত থাকার মধ্যে সীমিত করে দিয়েছে। তাদের সাওম মিথ্যাচারিতায় জবান দরাজ করতে বারণ করে না। চোখের ও কানের লাগাম তারা উন্মুক্ত করে দেয়। তারা গুনাহ ও পাপে নিপতিত হতে সামান্যও উৎকণ্ঠিত হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি মিথ্যা কথা, সে অনুযায়ী কাজ এবং মূর্খতা পরিত্যাগ করল না, তার খাদ্য ও পানীয় থেকে বিরত থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই।”
কবি সত্যই বলেছেন:
রক্ষিত যদি না হয় কর্ণ
দৃষ্টিতে না থাকে বাধা
তবে বুঝে নিও
আমার সাওম কেবলই তৃষ্ণা ও পিপাসা।
যদি বলি আমি আজ সাওম,
মনে করিও আমি আদৌ সাওমদার নই।
কবি সত্যই বলেছেন:
রক্ষিত যদি না হয় কর্ণ
দৃষ্টিতে না থাকে বাধা
তবে বুঝে নিও
আমার সাওম কেবলই তৃষ্ণা ও পিপাসা।
যদি বলি আমি আজ সাওম,
মনে করিও আমি আদৌ সাওমদার নই।