১
হজের পরে
লেখকঃ মুহাম্মাদ আব্দুর রব আফ্ফান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
হজের পরে
بسم الله الرحمن الرحيم
যে কোনো সৎ আমল করার পর আমাদের নিকট যে বিষয়টি মুখ্য হয়ে দাঁড়ায় তা হলো: আমল কবূলের বিষয়, কবূল হলো কি হলো না।
নিশ্চয় সৎ আমল করতে পারা বড় একটি নি‘আমত; কিন্তু অন্য একটি নি‘আমত ব্যতীত তা পূর্ণ হয় না, যা তার চেয়ে বড়, তা হলো কবূলের নি‘আমত। এটি নিশ্চিত যে, হজের পর এত কষ্ট ও ত্যাগ স্বীকার করে তা যদি কবূল না হয়, তবে অবশ্যই এক মহাবিপদ। এর চেয়ে আর বড় ক্ষতি কি রয়েছে যদি আমলটি প্রত্যাখ্যাত হয় এবং দুনিয়া ও আখেরাতে স্পষ্ট ক্ষতিগ্রস্ত হয়?
বান্দা যেহেতু জানে, অনেক আমলই রয়েছে যা বিভিন্ন কারণে গ্রহণযোগ্য হয় না। অতএব, গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমল কবূলের কারণ ও উপায় সম্পর্কে জানা। যদি কারণগুলো তার মধ্যে বিদ্যমান থাকে, তবে যেন আল্লাহর প্রশংসা করে এবং ক্রমাগত তার ওপর অটল থাকে ও আমল করে যায়। আর যদি তা বিদ্যমান না পায় তবে এ মুহূর্তেই যে বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে তা হলো: ইখলাসের সাথে সেগুলোর মাধ্যমে আমল করায় সচেষ্ট হওয়া।