hadith book logo

হজের পরে

লেখকঃ মুহাম্মাদ আব্দুর রব আফ্‌ফান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

সৎ আমলের ওপর স্থায়ী ও অটল থাকার গুরুত্ব

ইসলামী শরী‘আতে সৎ আমলের ওপর স্থায়ী ও অটল থাকার গুরুত্ব নিম্নের বিষয়গুলো থেকে ফুটে উঠে:

১। আল্লাহ তা‘আলার ফরয আমলসমূহ, যা অবশ্যই ধারাবাহিতকতার ভিত্তিতেই ফরয করা হয়েছে এবং তা আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল।

২। সৎ আমলের স্থায়ীত্ব ও ধারাবাহিকতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম তরীকা ও নীতি।

৩। ক্রমাগত আমল ও তার ধারাবাহিকতা বজায় রাখা আল্লাহ ও তাঁর রাসূলের নিকট উত্তম আমলের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«إِنَّ أَحَبَّ الأَعْمَالِ إِلَى اللهِ مَا دَامَ وَإِنْ قَلَّ»

“আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল হলো, যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়”। [সহীহ বুখারী হাদীস নং ৫৮৬১, ৬৪৬৪; সহীহ মুসলিম, হাদীস নং ৭৮২, ৭৮৩।]