hadith book logo

দরূদ

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

উপসংহার

রাসূলুল্লাহ ﷺ এর সুন্নাতের অনুসরণ ও তার আদেশ নিষেধসমূহের বাস্তবায়নের মাধ্যমেই তাঁর মহববত লাভ করা যায়। আল্লাহ তা‘আলা বলেন,

﴿قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللهَ فَاتَّبِعُوْنِيْ يُحْبِبْكُمُ اللهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ وَاللهُ غَفُوْرٌ رَّحِيْمٌ

বল, যদি তোমরা আল্লাহকে ভালোবাস, তাহলে আমার অনুসরণ কর, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু।

(সূরা আলে ইমরান : ৩১)

এ আয়াত দ্বারা বুঝা যায়, যে ব্যক্তি আল্লাহকে মহববত করে বলে দাবি করে অথচ সে রাসূলুল্লাহ ﷺ এর আদর্শের অনুসরণ করে না, সে অবশ্যই স্বীয় দাবিতে মিথ্যুক। আল্লাহ তা‘আলা বলেন,

أَطِيْعُوْا اللهَ وَالرَّسُوْلَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللهَ لَا يُحِبُّ الْكَافِرِيْنَ ‐

তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য কর। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না। (সূরা আলে ইমরান : ৩১-৩২)

আয়াত দ্বারা বুঝা যায়, রাসূলুল্লাহ ﷺ এর আদর্শের বিরোধিতা করা কুফর। আর যারা কুফরি করে আল্লাহ তা‘আলা তাদেরকে মহববত করেন না- যদিও সে এ দাবী করে যে, সে আল্লাহকে মহববত করে এবং তার নৈকট্য লাভ করে। কিন্তু রাসূলুল্লাহ (সাঃ) এর ইত্তেবা/অনুসরণ ছাড়া সে মুমিন হতে পারবে না। এমনকি যদি পূর্ববর্তী যুগের কোন নবী বা রাসূলও এ যুগে আগমন করতেন তাহলে তার জন্যও রাসূলে উপর ঈমান আনা, তার ইত্তেবা করা ও তার আনীত দ্বীনের অনুসরণ করা তার উপর ওয়াজিব হত।

তাই আমাদেরকে যাবতীয় কাজ-কর্মে অবশ্যই রাসূলুল্লাহ ﷺ এর সুন্নাতের অনুসরণ করতে হবে। আল্লাহ সবাইকে তাওফীক দান করুন। আমীন!