hadith book logo

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত (দরূদ) পড়ার অর্থ, ফযিলত, পদ্ধতি ও স্থানসমূহ

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

সকল নবীদের উপর দরূদ পাঠ করা

দরূদ শুধু নবীদের জন্য খাস। নবী ছাড়া আর কারো জন্য দরূদ পড়ার কোনো বিধান নেই। সুতরাং শুধু নবীদের জন্যই দরূদ পাঠ করা উচিত। নবী ছাড়া অন্য মুসলিমদের জন্য দো‘আ ইস্তেগফার করাই ইসলামী শরীয়তের বিধান।

عَنْ ابنِ عَبَّاسٍ رَضِى اللهُ عَنْهُمَا أَنَّهُ قَالَ : لاَ تُصَلُّوْا صَلاَةً عَلَى أَحَدٍ إِلاَّ عَلَى النَّبِىِّ وَلَكِنْ يُدْعَى لِلْمسْلِمِيْنَ وَالمُسْلِمَاتِ بِالاسْتِغْفَارِ . ( صحيح ، رواه إسماعيل القاضى فى فضل الصَّلاةِ عَلى النبى فضل الصلاة على النبي ).

ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নবী ব্যতীত অন্য কারও জন্য দরূদ পাঠ করো না। তবে মুসলিম নর-নারীর জন্য ইস্তেগফারের মাধ্যমে দো‘আ করা যেতে পারে। [ইসমাঈল আল্ কাযী, হাদিস: ৭৫, (সহীহ)]